রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার রামকৃষ্ণপুর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

কলারোয়ার রামকৃষ্ণপুর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।
এতে ব্যবহার হচ্ছে নিন্ম মানের আমা ইট খোয়া।
সরেজমিনে দেখাযায়, কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং রামকৃষ্ণপুর ৯২০ মিটার রাস্তা নির্মাণে নিন্ম মানের আমা ইট খোয়া ব্যবহৃত হচ্ছে।
এলজিইডি অফিস সুত্রে জানাযায়, রামকৃষ্ণপুর ৯২০ মিটার রাস্তা নির্মানে ৭৬ লক্ষ টাকা বাজেটে কলারোয়ার মের্সাস শহীদ এন্টারপ্রাইজ কে চলতি বছরের ১১ মে তারিখে কাজ শেষ করার তাগিদ থাকলেও বর্তমানে তা কেবল শুরু হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, রামকৃষ্ণপুর রেজাউলের বাড়ী হতে রহমানের বাড়ী পর্যন্ত ৯২০ মিটার রাস্তা নির্মানে এলাকার একাধিক মানুষ ক্ষোভ করে বলেন, দীর্ঘদিন অপেক্ষার অবসন ঘটিয়ে রাস্তার কাজ শুরু হলেও এতে ব্যবহৃত হচ্ছে নিন্ম মানের আমা ইট খোয়া। আমরা ঠিকাদার শহীদ কে বলেছি কিন্তু সে এর কোন ব্যাবস্থা নেয়নি। পরে আমরা কলারোয়া এলজিইডি অফিসে মৌখিক অভিযোগ করেছি।
এ বিষয় সোনাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক হুমায়ূন কবির মিন্টু বলেন, আমা ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ করলে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়বে। তাই সঠিক মানের ইট খোয়া দ্বারা রাস্তা নির্মাণ কারার দাবি জানাচ্ছি। সাতক্ষীরা কলারোয়ার ঠিকাদার মের্সাস শহীদ এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটার শহীদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তা নির্মাণে সর্বমোট ৩ লক্ষ ইট লাগবে কিন্তু বর্তমানে ২৫ হাজার ইট ব্যবহার করেছি এতে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করবো।
কলারোয়া এলজিইডি প্রকৌশলী মো. নাজিমুল হক বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে আমার প্রতিনিধি দ্বারা তদন্ত করিয়ে এর আংশিক সত্যতা পেয়েছি। ঠিকাদার প্রতিষ্ঠান কে আমা ইট খোয়া বাদ দিয়ে কাজ করার কথা বলা হয়েছে। তবে নিয়মের বাইরে কাজ করলে অফিসিয়াল ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত