বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রীতি ক্রিকেট খেলায় তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাবের জয়লাভ

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাব জয়লাভ করেছে। শনিবার(২০ ফেব্রুয়ারী) সকালে সরকারি পাইলট হাইস্কুল মাঠে মনিরামপুর ক্রিকেট একাডেমি বনাম স্বাগতিক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিফাত সুদীপ ৪৬, সিফাত ৪৪,ইমন ৩৯ সাইদ ২৯ রান করে সংগ্রহ করে।

মনিরামপুরের পক্ষে ফরহাদ ৩, আজমীর, আলামিন ১টি করে উইকেট লাভ করে। জবাবে মনিরামপুর ক্রিকেট একাদশ ২২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৩ রান করতে সংগ্রহ করে। ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ৬৮ রানে জয়লাভ করে। দলের পক্ষে পারভেজ ৫১, আলামিন ২৬, অনিক ২০, খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুদীপ।

খেলাটি উপভোগ করেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আসাদ্দুজ্জামান আসাদ, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ইসলামি ব্যাংক কমকর্তা মাজহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, ব্যবসায়ী ল²ণ চন্দ্র , ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা হোসেন, সঞ্জয় সাহা, সমাজ সেবক আলমগীর হোসেন, টি,সি,সি কর্মকর্তা মেহেদী হাসান বাপ্পী, বাবলু, তাপস, মিজানুর রহমান। খেলাটি পরিচালনা করেন করেন সাজু ও বাবু। স্কোরার ছিলেন মেহেদী ও জাওয়াদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু