শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওসি শেখ মুনীর

কলারোয়ায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ছবি মোড়ে মোড়ে টাঙ্গিয়ে রাখা হবে

কলারোয়া উপজেলার হেলাতলা, যুগিখালী, জয়নগর ও কেরালকাতা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী পৃথকভাবে ওই সব ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধকল্পে ও জনগণের বন্ধু হিসাবে সকলের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে প্রত্যেকটি ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রত্যেকটি ইউনিয়নে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা।

প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বলেন, “পুলিশ জনগনের বন্ধু” এই প্রত্যয়ে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। পুলিশি সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানি, দুর্নীতি বা উৎকোচ আদান-প্রদানের সাথে কেউ সম্পৃক্ত থাকলে বিভাগীয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকের বিরুদ্ধে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যারা মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী তাদের তালিকা করার আছে ও হচ্ছে। তারা যদি আত্মসর্মপন না করে, তাহলে তাদের ছবি প্রতিটি ইউনিয়ের মোড়ে টাঙ্গিয়ে রাখা হবে। যাতে তারা সমাজের কোন নেতৃত্বে, কোন সামাজিক কাজে অংশ গ্রহন করতে না পারে।

তিনি আরো বলেন, থানা এলাকায় হয় পুলিশ থাকবে না হয় মাদক। মাদক-পুলিশ একসাথে থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া থানার এসআই ইসরাফিল হোসেন, রুবেল, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, কেরালকাতার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, এএসআই মিজানুর রহমান, মফিজুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব