বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোরাকারবারিও

সাতক্ষীরা সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত ।। অস্ত্র-গুলি, মাদক উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ লিয়াকত আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত ও চোরাকারবারি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের কয়ারবিলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।

পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি।
তাদের ধারণা, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কয়ারবিলে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। এতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ভোররাতে কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলছে- এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। এসময় তার পাশে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা পড়ে ছিল।
পুলিশ তাৎক্ষণিক বুলেটবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে দশটি মামলা রয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ