রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘রাজা বাবু’র সাথে ‘অফার’ ফ্রি

আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে সারাদেশে চলছে পশু কেনাবেচা। তবে এ বছর করোনার কারণে তেমন একটা সাড়া পাচ্ছেন না খামারিয়া। আর তাই তো চরম বিপাকে পড়েছেন তারা। এ কারণে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে সাতক্ষীরার কলোরোয়া উপজেলার কেরালকাতা গ্রামে বিশাল একটি ষাঁড়ের দাম হাঁকানো হচ্ছে ২০ লাখ টাকা।

ওই ষাঁড়টির সঙ্গে আরও একটি ষাঁড় ফ্রি দেয়া হবে।

ষাঁড়টির মালিক শখ করে এটির নাম দিয়েছেন ‘রাজা বাবু’। আর যেটা ফ্রি দেয় হবে তার নাম ‘অফার’।

এ বছর উপজেলার সর্ববৃহৎ কোরবানির পশু বলেই ধরা হচ্ছে ষাঁড়টিকে। তাই রাজা বাবু কিনলে সঙ্গে ফ্রি অফার দেয়া হয়েছে। আর এ অফার ছোট কিছু নয়; বরং আরো একটি প্রায় ৭০০ কেজি ওজনের ষাঁড়!

জানা গেছে, বিশালাকার এই ষাঁড়ের জন্য প্রতিদিনের বাজেট প্রায় এক হাজার ৫০০ টাকা। প্রতিদিন খাবারের মেন্যুতে থাকে কলা, কমলালেবু, চিড়া, ছোলা, ঘাস, শরবতসহ আরো অন্যান্য দামি খাবার।

খামারি শাহাজান আলী জানান, ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি বাড়িতে থাকা নিজস্ব গাভীর প্রজননে হওয়া। এখন এটির বয়স তিন বছর চার মাস। লালন-পালনের পর কোরবানির ঈদ সামনে রেখে ষাঁড়টির ওজন বেড়ে হয়েছে ৩০ মণ। তবে করোনার কারণে ভালো দাম পাচ্ছেন তাই ঘোষণা দিয়েছেন ‘রাজা বাবু’কে যে কিনবে, এর সঙ্গেই দেয়া হবে প্রায় ৭০০ কেজি ওজনের ‘অফার’ নামের আরেকটি ষাঁড়।

ক্রেতারা রাজা বাবুর দাম করেছিলেন ১৩ লাখ ৩৬ হাজার টাকা। তবে একটু বেশি দামের আশায় এর সঙ্গে ‘অফার’ নামের ষাঁড়টিকেও দেবেন তিনি।

খামারের তত্ত্বাবধায়ক সাইদুর রহমান জানান, এখন বিশাল এই ষাঁড়টির পরিচর্যা করা খুবই কঠিন। দিনে কমপক্ষে তিন থেকে চার বার গোসল করাতে হয়। সারাদিন বৈদ্যুতিক পাখা চালাতে হয়। তবে দেশীয় পদ্ধতিতে পশুপালন করায় বাড়তি রোগ বা সমস্যার সম্মুখীন হতে হয়নি। সারাদিনই সন্তানের মতো গরুটির যত্ন করতে হয়। রাজা বাবুসহ খামারে মোট তিনটি গরু রয়েছে। তবু কারো যত্নের কমতি নেই। রাজা বাবু প্রতিদিন প্রায় এক হাজার ৫০০ টাকার খাবার খায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব