মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকার প্রচার প্রচারনা শেষ, পথ সভায় আলহাজ্ব নজরুল ইসলাম

কলারোয়া পৌর নির্বাচনে প্রচার-প্রচারনার শেষ মুহুর্তে নৌকা প্রতীকের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রচার মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নৌকার সমর্থনে ভোট প্রার্থনা করে মিছিলটি শেষ হয় উপজেলা ফুটবল মাঠ চত্ত্বরে অবস্থিত শহীদ মীনার ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে জয়ী করার লক্ষ্যে কলারোয়ার সকল আ’লীগ নেতৃবৃন্দকে ব্যক্তিগত ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন নৌকা প্রতীকের বিরোধী অতীতের আ’লীগ সৈনিক মোবাইল প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনুকে ভুল পথ পরিহার করে আগামীকাল ২৯ জানুয়ারী শুক্রবার প্রার্থীতা প্রত্যাহার করার আহবান জানান।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পত্রদূত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত হোসেন, সাতক্ষীরা সদর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলি, উপজেলা আ’লীগের ১নং কার্য নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা শেখ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা পথ সভাটি জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের পরিচালনায় উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুসহ সকল বক্তরা উন্নয়ন, অগ্রগতি ও সেবামূলক পৌরসভা প্রতিষ্ঠায় নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুলকে ৩০ জানুয়ারী শনিবার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন