শুক্রবার, জুন ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১মাস ধরে সেচ দিয়ে সাড়ে ৩ হাজার বিঘা জমিতে আমন ধান চাষ

কলারোয়ায় ২১ বছর পরে সাড়ে ৩ হাজার বিঘা জমিতে আমন ধান চাষ হচ্ছে। এলাকাবাসীর সযোগিতায় কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডে ডুবে থাকা বিলের পানি ১মাস ধরে সেচ দিয়ে সেখানে রোপন করা হয়েছে আমন ধান। বর্তমানে ওই মাঠে সেচের কাজ চলমান রয়েছে।

রোববার (২৫জুলাই) সকালে সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, পৌর সদরের মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডে প্রায় সাড়ে ৩হাজার বিঘা ধান চাষের জমি রয়েছে। সেই জমিতে বর্ষা মৌসুমে পানি জমে থাকায় ধান চাষ করতে পারেনি জমির মালিক (চাষিরা)। ২০০০ সালে বন্যার পর থেকে অদ্যবধি আমান ধান চাষ করতে পারেনি চাষিরা। দীর্ঘ ২১বছর পরে মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় ওই ওয়ার্ডে ১২সদস্য বিশিষ্ট একটি পানি সেচ কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি হলেন-আরিজুল মোড়ল, সাধারণ সম্পাদক হলেন-আব্দুর রাজ্জাক গাজী। তাদের নেতৃত্বে গত ১মাস ধরে ওই মাঠের পানি সেচ দিয়ে জমিতে ধান চাষ করা হচ্ছে। মাঠে চলছে ধান রোপনের মাহা উৎসব। পাল্লা-পাল্লি দিয়ে চলছে ধান রোপন। বর্তমানে মাঠটি দেখলে চোখ জুড়িয়ে যায়।

এবিষয়ে পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান-২০০০সাল থেকে ৭নং ওয়ার্ডবাসী মাঠে আমন ধান চাষ করতে পারিনি। তিনি চাষীদের মুখের দিকে তাকিয়ে আর্থিক সহযোগিতা দিয়ে পানি সেচের ব্যবস্থা করেছেন।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, ২১বছর ধরে মুরারীকাটি গ্রামের সাড়ে ৩হাজার বিঘা জমিতে পানি জমে থাকায় চাষীরা ধান চাষ করতে পারিনি। এবিষয় নিয়ে কেউ এগিয়ে আসেনি। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন এর সাথে কথা বলে পানি নিষ্কাশনের জন্য ২লাখ টাকার বরাদ্দ নেন। সেই টাকা দিয়ে ১শ, ৮৬ফুট ড্রেন করেন। এর পরে তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লার সাথে পরামর্শ করে আরো ৩লাখ টাকার বরাদ্ধ নেন। সেই টাকা দিয়ে তিনি পানি নিষ্কাশনের জন্য ৪শ’৮৬ফুট ড্রেন করেন। এছাড়া নিজেদের উদ্যোগে ৪শ’৪০ফুট ড্রেন ও ৩শ’১৪ফুট পাইপ ও একটি জল মোটর ক্রয় করেন। বর্তমানে এই কাজ করতে গিয়ে তাদের প্রায় ৯লাখ টাকা খরচ হয়েছে।

এদিকে ওই ওয়ার্ডের কৃষক নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, ইমাদুল ইসলাম, আমিনুর রহমান, বেনজির রহমান, আঃ রশিদ বাবু, আঃ করিম, আব্দুল্লাহ জিয়াদ, জয়নুদ্দিন, বাচ্চু জানান-এত বছর পরে মাঠে ধান করতে পেরে তারা মহা খুশি।

এবিষয়ে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মীরশাদ আলী জানান-দীর্ঘ দিন পরে এই উদ্যোগ নেয়ার জন্য তিনি মহা খুশি। আর এই কাজে যারা সহযোগিতা করছেন তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০০০সালের বন্যার পরে ৭/৮নং ওয়ার্ডবাসী এক সাথে এবার মাঠে ধান চাষ করতে পারছেন।

উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- শহিদুল ইসলাম নিজের জন্য নয়। পরের জন্য নিজের জীবনও দিতে পারেন। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন আমার কাছে গিয়ে বলেন ভাই আমি নিজের জন্য নয় এলাকার শত শত কৃষকদের কথা বলতে চাই। ২০০০সাল থেকে আমার ৭নং ওয়ার্ডের মাঠে পানি জমে থাকায় কৃষকরা ধান চাষ করতে পারছে না। আপনি যদি কিছু বরাদ্দ দেন। সেই টাকা দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সেই থেকে লেগে রয়েছে শহিদুল ইসলাম। আজ সফল হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক