বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে পরিবর্তনশীল ও শান্তিময় সমাজ গঠনে সাক্ষরতা প্রসার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা সাহা, ইডা সংস্থার শিক্ষা প্রোগ্রাম কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রমুখ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুদের গঠন দক্ষতা বৃদ্ধি ও পাঠ্যভাস গঠনের লক্ষ্যে পরিচালিত স্বাক্ষরতা কর্মসূচি। দেশে স্বাধীন পাঠক তৈরির অভিযাত্রায় কাজ করে চলেছে, পরিবর্তনশীল শান্তিময় সমাজ গঠনে সাক্ষরতার প্রসার হোক প্রাথমিক স্তরে থেকেই তবেই সফল হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কালিগঞ্জ উপজেলায় ঝরে পড়া শিশুদের নিয়ে ইডা সংস্থা ৭০ টি স্কুল পরিচালনা করে আসছে। তাদের পরিচালিত বিভিন্ন স্কুলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বাংলাদেশে ১৯৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত এর আওতায় প্রশিক্ষণ পেয়েছেন ১ লক্ষ ২ হাজার ৯৬৪ জন শিক্ষক। শিক্ষা সহায়তা পেয়েছে ৪ লক্ষ শিশু। ১৭২টি গল্প বই শিশুদের জন্য প্রকাশিত হয়েছে এবং ২৬ লক্ষ গল্প বই বিতরণ করা হয়েছে। এছাড়া ১১২ টি শিশুদের জন্য শ্রেণীকক্ষ পাঠাগার আছে। সাক্ষরতা কর্মসূচি রুম টু মিট এর ১৬ বছর চলছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন