রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ইউপি সদস্যকে শোকজ, গ্রাম পুলিশদের ভাতা প্রদান

কালিগঞ্জে ইউপি সদস্যকে শোকজ

এক অপ্রীতিকর ঘটনার কারণে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য কামাল পাশাকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল।
জানা গেছে, গত ১৭ জুলাই বিকালে কালিগঞ্জ মথুরেশপুর করোনা এক্সপার্ট টিম সরকারি নির্দেশনা অনুযায়ী সেকেন্দারনগর চৌমোহনী বাজারে বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় জন্য নিয়মমাফিক মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিতে গেলে আজিজ ফার্মেসির মালিক ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর কামাল পাশা তাদেরকে অপমান অপদস্থ করেন। তাৎক্ষনিক ভাবে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন তীব্র প্রতিবাদ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
গত ২২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯- ৩৪এর(৪) (খ) এবং (ঘ)ধারা ভঙ্গ করায় কেন তাকে তার ইউপি সদস্য থেকে অপসারণ করা হবে না সেজন্য ৭দিনের মধ্যে জবাব চেয়েছেন।

কৃষ্ণনগরে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কাজে সহায়তা প্রদান করায় ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ গ্রাম আদালত কর্তৃক গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।
গ্রাম আদালতের সহকারী লুৎফুন নেছা সোমবার (২৫ জুলাই) সকালে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির প্রতিনিধি চেয়ারম্যান কন্যা ও জাতীয় পার্টির নেত্রী সাফিয়া পারভীনের কাছে ৭ জন গ্রাম পুলিশদের জনপ্রতি ৬’শ ৬০ টাকা হারে উৎসাহ ভাতা প্রদান করেছে।
ভাতা প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, কর্মরত গ্রাম পুলিশবৃন্দ প্রমুখ।
প্রসঙ্গত, ইউপিতে ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত ২৩টি মামলার মধ্যে ১৫টি মামলা নিষ্পত্তি ও ৮টি মামলা চলমান আছে বলে জানিয়েছে গ্রাম আদালত সহকারী।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন