রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন শুকজান বিবি (৮৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) ভোর ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা শুকজান বিবি চৌবাড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার স্ত্রী।

মৃতের পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধা ভোর বেলা আযান শুনে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে পাশের বাড়ি গোলাম রসুল মোল্লার পুকুরে ওযু করতে গিয়েছিল। পরবর্তীতে মসজিদে নামাজ শেষে গোলাম রসুল মোল্লা প্রতিদিনের ন্যায় পুকুর পাড়ে যায় এবং বৃদ্ধাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ডাকাডাকি করে। প্রতিবেশি ও পরিবারের লোকজন পুকুর থেকে বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করে এবং পরবর্তীতে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।

কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের