শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে দিন দুপুরে কলেজ শিক্ষক দম্পতির বাড়িতে লুটপাট

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে কলেজ শিক্ষক দম্পতির বাড়ির গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ জুন) বেলা আনুমানিক ১১ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে। ভুক্তভোগী কলেজ শিক্ষক জেহের আলী (৪৮) জানান, তিনি কালিগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক এবং তার স্ত্রী ফেরদৌসী আক্তার নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে তারা নিজ নিজ কলেজে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাচীর বেষ্টিত বাড়ির গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা আলমিরা ওশোকেস ভেঙে আনুমানিক ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৭ হাজার টাকা নিয়ে যায়। শিক্ষক দম্পতির ছেলে মাদরাসা ছাত্র মোহাম্মদ (১৩) দুপুরে টিফিনে বাড়ি এসে ঘরের গ্রীল ভাঙা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে ফোন করে তাদেরকে জানায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুত চলছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন