শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার শামস ইসতিয়াক শোভন ও কোহিনূর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় বালক দলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে বালিকা দলে বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন আবুল আনাম ফরহাদ, মো.হারুন খান, মো. বাবুর আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে দেশ থেকে ফুটবল হারিয়ে যেতে বসেছিল। প্রধানমন্ত্রী অনুধাবন করেই সারা দেশে এই খেলা চালু করেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস