শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ২০২৩-২৪ খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা, রেমাল/প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে সদর সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।

এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাসসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদর উপজেলার ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩০০ কৃষকের মাঝে ৫ হাজার নারিকেল চারা বিতরণ করা হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের যে সার, বীজ,চারা দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই সঠিকভাবে পরিচর্যা করতে হবে। ফসল বাচলে কৃষক বাচবে। কৃষক বাচলে দেশ বাচবে একথা মাথায় রেখে কৃষকদের সম্মান করতে হবে। সঠিকভাবে উক্ত বিষয়ের উপরে তদারকি করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার