বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিন্দু’র রিমাল দুর্গতদের সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে বুধবার (৫জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর ও ভাড়াশিমলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে রিমাল দুর্গতদের মাঝে হাইজিন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে জানিয়ে বিন্দু’র প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ সাইমা আঁখি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় স্বচ্ছ প্রক্রিয়ায় রিমাল দুর্গত দুস্থ পরিবারকে বাছাই করা হবে।

নির্বাচিত ৪ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪শ’ জনকে ‘সার্ভিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সাইক্লোন রিমাল অ্যাফেক্টেড ফ্যামিলিস ইন দ্যা কোস্টাল ডিস্ট্রিক্ট (SARA) এর আওতায় গৃহীত প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিন্দু নারী উন্নয়ন সংগঠন।

প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বিন্দু’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিন্দুর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেয়ায় ওই পরিবারগুলো উপকৃত হবে। প্রকৃত ভুক্তভোগী যাচাইবাছাই করে তাদের সহায়তা করার জন্য তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

আকস্মিক বন্যায় নেপালে মৃত্যু ১৯, নিখোঁজ ৩৮৪ পর্যটক

তিব্বত থেকে আসা আকস্মিক বন্যায় নেপালে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত পড়ুন

লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের

জ্বালানি সরবরাহে সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন ব্যাহত হওয়া,বিস্তারিত পড়ুন

  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব