শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শিক্ষক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে নবগঠিত কমিটির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কোরআন তেলায়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সভাপতির স্বাগত বক্তব্যর পরে পরিচিতি সভাটির প্রধান অতিথি সমিতির উপদেষ্ঠা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি কার্যক্রম পরিচালনা করেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির উপদেষ্টা চৌমুহনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ডি এম মমতাজ উদ্দিন, কার্যকরী কমিটির সহ-সভাপতি শেখ ইকবল আলম বাবলু, কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আবু হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন প্রমুখ।

পরিচিতি সভায় উপস্থিত সকলের সম্মতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটিতে সদস্য সংখ্যা ৩১ থেকে বর্ধিত করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন দাবি পূরন ও শিক্ষকদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সমিতির মাধ্যমে সৃষ্টিশীল কাজের মাধ্যমে শিক্ষকদের এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান