বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের বৃক্ষরোপন কর্মসূচি পালন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। ২৮ অক্টোবর ২০২৪ চাঁন্দুড়িয়া ইবতেদায়ি মাদ্রাসা আঙিনায় বৃক্ষ রোপন করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাসান আবু তাহের, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব ঈসমাইল হোসেন, আনোয়ার হোসেন, চাঁন্দুড়িয়া ইবতেদায়ি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি তৈমুর রহমান মৃধাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনটির সভাপতি তৈমুর রহমান মৃধা কলারোয়া নিউজকে বলেন, “আমরা এবার একটু ভিন্নভাবে বৃক্ষরোপন শুরু করেছি। প্রথমে এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে কতৃপক্ষের কাছ থেকে গাছের চাহিদা তালিকা নিচ্ছি, এবং সে অনুযায়ী গাছ পাঠিয়ে দিচ্ছি। ধাপে ধাপে এলাকার সকল প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় পরিকল্পনা থকাবে। যারা এ মহতি উদ্যোগে শরীক হয়েছেন সীমান্ত সম্প্রীতি সংঘের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ”

উল্লেখ্য, সীমান্ত সম্প্রীতি সংঘ সাতক্ষীরার কলারোয়ার উপজেলার একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যা ২০২১ সালে থেকে বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান