শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোরবানি ঈদ উপলক্ষ্যে কলারোয়ায় ১০ হাজার পশু প্রস্তুত, দাম নিয়ে সংশয়

কলারোয়ায় কোরবানীর ঈদ ঘিরে প্রায় দশ হাজারের বেশী পশু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এবার করোনার প্রভাব এবং যাতায়াত ব্যবস্থা সীমিত হওয়ার কারণে লালন-পালন করা গবাদিপশু নিয়ে দুশ্চিতায় পড়েছেন কলারোয়ার খামারিরা।

প্রতি বছর রোজার ঈদের পরপরই কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু ক্রয় করে নিয়ে যায়। এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে আসলেও করোনার কারণে ব্যবসায়ীরা এখনও কোন খামারিদের সাথে এক প্রকার যোগাযোগ পর্যন্ত করছে না। ফলে লোকসানের শঙ্কায় অতিবাহিত করছে খামারিরা।

কলারোয়া পৌর সদরের রফিকুল ইসলাম জানান, মূলত কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু-ছাগল সরবরাহের উদ্দেশ্যে সারা বছর খামারে লাখ টাকা বিনিয়োগ করে পশু পালন করেন তারা। কোরবনির এ সময়টাতে খামারে ক্রেতাদের ভিড় থাকে। কিন্তু করোনার কারণে বড় হাট নিয়ে অনিশ্চিত তারা। এবার পশু গুলো বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানে পড়তে হতে পারে।

তিনি আরও বলেন, আমার খামারের গরু গত রোজার ঈদে যে গরুর দাম দেড় লক্ষ টাকা দর হয়েছিল সেই গরু কোরবানীতে দর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা। তবে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে পশু কেনাবেচা চালু হয়েছে আমাদের সাতক্ষীরা জেলায় প্রাণী সম্পদ অফিস থেকে এমন ব্যবস্থা করা হয়েছে যেটা খামারিদের জন্য একটা ভাল খবর। যেটার মাধ্যমে খামারিরা অনেক ক্রেতার সাথে যাচাই করে তাদের পশুর ন্যার্য দাম পেতে পারে।

কোরবানীর পশু বিক্রয় সংক্রান্ত বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা গত ১২ জুলাই থেকে জেলার সকল উপজেলায় অন লাইনে ক্রয় বিক্রয়ের জন্য ওয়েব সাইট চালু করেছি। ক্রেতারা অন লাইনের মাধ্যমে তারা তাদের পছন্দের পশু সরাসরি হাটে না যেয়েও বাড়ীতে বসে ক্রয় করতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল