বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রথযাত্রা উৎসবের ৭ম দিনে ভাগবত আলোচনা, লীলা কীর্তন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের (১৪তম বর্ষ) রথযাত্রা উৎসবের ৫ম দিনে ভাগবত আলোচনা, লীলা কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে উত্তর মুরারীকাটি পাল পাড়ায় রথযাত্রা উদযাপনের অংশ হিসাবে ওই ভাগবত আলোচনা ও প্রসাদ (অন্ন) বিতরণ করা হয়।

৯ দিন ব্যাপী মহা উৎসবের ৭ম দিন শনিবার (১৩ জুলাই) মধ্যাহ্নে মৃত্যুঞ্জয় অধিকারী মাধব ও তার কিশোরী কণ্যা জয়শ্রী অধিকারী ভাগবত আলোচনা ও লীলা কীর্তন পরিবেশন করেন।
তারা ভাগবত পুরাণ কে পবিত্রতম ও সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করে ভক্তদের মাঝে বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের (প্রধান কৃষ্ণের) প্রতি ভক্তের কথা প্রচার করেন। পুরাণের জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি, বিশুদ্ধ আধ্যাতিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণুভক্তির মাহাত্ম্য তুলে ধরেন।

ভাগবত আলোচনা শেষে মধ্যাহ্নে ২ শতাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ হিসাবে ফল-ফলাদি ও খিচুড়ী, সবজি, সোয়াবিন বিট ও পায়েস বিতরণ করা হয়।

ভাগবত আলোচনায় অংশগ্রহন করেন রথযাত্রা উৎসবের বিশেষ অতিথি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, লক্ষন চন্দ্র, সংগঠনের প্রতিষ্ঠাতা অসিত ঘোষ, উৎযাপন কমিটির আহবায়ক নরেন্দ্র নাথ ঘোষ, যুগ্ম আহবায়ক নির্মল মন্ডল, সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনি, সনাতন ধর্মীয় নেতা সুনিল দাস, প্রকাশ হালদার, বিধান রায়, মনোরঞ্জন সরকার, সুফল দাস, মাস্টার জয়দেব রায়, মাস্টার প্রদীপ পাল, প্রশান্ত বসু রতিন রায়, ভক্ত দাস, মাস্টার প্রকাশ কুমারসহ অসংখ্য ভক্তবৃন্দ।

একই মন্দির প্রাঙ্গনে রবিবার (১৪ জুলাই) কেশবপুরের অনন্ত রীলা দাস বাবাজী ভাগবত আলোচনা করবেন বলে জানা যায়।

আগামি ১৫ জুলাই সোমবার উল্টো রথযাত্রায় বৃন্দাবনের রাতুল কৃষ্ণ দাসের ভাগবত আলোচনা শেষে বিকালে মৃদঙ্গ, করতাল, শঙ্খধ্বনী, উলোধ্বনী, জয়ধ্বনী ও জয়ডঙ্গা বাদ্যের মাধ্যমে উল্টো রথের বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ