শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশ ব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই গেয়ে শ্রোগান ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সাতক্ষীর-১ সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নির্দেশনায় সোমবার(১৫ জুলাই) সন্ধ্যায় শ্লোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক এস,এম আলতাফ হোসেন লাল্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা সহিদ আলী, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা কাজী আসাদুজ্জামান শাহাজাদা, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন।

যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, বরুন কুমার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্না, শ্রমিকলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা সরদার হৃদয় হোসেনসহ আ’লীগ নেতা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে।

স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের দোসর রাজাকাররা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের প্রতি সাফাই গেয়ে ঢাকা সহ সারা দেশ ব্যাপি কোটা আন্দোলনের নামে যে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরী করা হচ্ছে সেটির প্রতিবাদে সকল পর্যায়ে বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ