শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চান্দুড়িয়ায় দেড় শতাধিক রোগী পেলেন ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

রুহুল কুদ্দুস, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। একই সাথে ছানি রোগী বাছাই সম্পন্ন হয়।

চান্দুড়িয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সার্বিক তত্ত্বাবধানে ও সাতক্ষীরার কদমতলার গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ওই ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে আগত সাধারণ রোগীদের চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সহায়তা প্রদান করেন।

আয়োজকরা জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত ১৫৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
তারা আরো জানান, চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্যে বাছাইকৃত ৩৬জন রোগীকে বিনামূল্যে পরামর্শ, ঔষধ, ছানি অপারেশন, লেন্স বসানো, চশমা প্রদানের জন্য ব্যবস্থা নেয়া হয়। তাদেরকে আগামি শনিবার বিনামূল্যে সাতক্ষীরায় অপারেশন, যাতায়াত, খাওয়া ও থাকার ব্যবস্থা করা হবে।

চিকিৎসা প্রদান করেন চক্ষু চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা. সোহানূর রহমান (এমবিবিএস)।

এর আগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ও চিকিৎসা সেবা ক্যাম্প বাস্তবায়নে উপস্থিত ছিলেন ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, সীমান্ত সম্প্রীতি সংঘের উপদেষ্টা সাইফুল ইসলাম সেন্টু, ডা. হাফিজুর রহমান, সভাপতি মো. রুহুল কুদ্দুস, ফয়সাল, শরিফুল, মেহেতাব, মুস্তাসিন, সালাম মাহমুদসহ অনেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত