রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় নতুন ইউএনও অনিমেষ বিশ্বাসের যোগদান

খুলনার কয়রা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন অনিমেষ বিশ্বাস। মঙ্গলবার (১৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বগ্রহণকালে প্রশাসনিক কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ২ জুলাই খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়নের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনাতে ন্যস্ত করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে খুলনার কয়রা উপজেলায় ১৮ মে পদায়ন করা হয়।

অনিমেষ বিশ্বাস ৩৩তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা।২০১৪ সালে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পঞ্চগড় প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন। সেখানে এনডিসি, আরডিসি,এলএও, কালেক্টরেট স্কুলের প্রিন্সিপ্যাল, ট্রেজারি অফিসার, ডিআরআর ও জেল সুপার (অতি: দায়িত্ব) হিসেবে ৩ বছর সুনামের সাথে এবং বিভিন্ন স্থানীয় নির্বাচনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন হয় সাতক্ষীরার তালা উপজেলায়। পরবর্তীতে খুলনার ফুলতলা ও ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে তালা উপজেলায় ২ মাস, ফুলতলা উপজেলায় ৩ মাস দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে তালায় নির্বাচনী আচরণবিধি রক্ষার ম্যাজিস্ট্রেট এবং ২০১৯ সালে উপজেলা নির্বাচনে ম্যাজিস্ট্রেট হিসাবে কয়রায় অত্যন্ত দায়িত্বশীল ভাবে কাজ করেন।

নবাগত ইউএনও অনিমেষ বিশ্বাস যশোর জেলার সদর উপজেলার চাঁচড়া গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে আইন বিষয়ে এল, এল, বি ডিগ্রী অর্জন করেন।বিবাহিত জীবনে তিনি এক মেয়ের জনক।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। একদিকে করোনা অন্যদিকে আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার