রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার চার হাসপাতালে মৃত্যু আরও ১৩ জনের

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ছয়জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন। যার মধ্যে রেড জোনে ৮৭ জন, ইয়ালো জোনে ৩৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। মৃতরা হলেন, খুলনা মহানগরীর দোলখোলা এলাকার সাজ্জাদুল কবির (৫৭) ও দৌলতপুর পাবলা মধ্যপাড়ার খাদিজা বেগম (৫১)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনা নগরীর লবণচরা এলাকার রিজিয়া বেগম (৬২)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর খালিশপুরের পিয়ারা মজুমদার (৭১), একই এলাকার বকুল রানী দত্ত (৭২) ও যশোর সদরের জেলেমুন্নেছা (৭০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, গতকাল রাতে খুমেক ল্যাবে ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৯৯, বাগেরহাট ১৬, যশোর, গোপালগঞ্জ ও পিরোজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক