বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় চেয়ারম্যান প্রার্থী বেনজির হেলালের মাস্ক বিতরণ

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির হোসেন হেলালের পক্ষ থেকে সোনাবাড়ীয়ায় সচেতনতামূলক প্রচারণা এবং সহস্রাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সোনাবাড়ীয়া কলেজ মোড় এলাকা থেকে শুরু করে হাইস্কুল মোড় পর্যন্ত বিভিন্ন দোকানদার ও পথচারীদের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকালে বেনজির হোসেন হেলাল কলারোয়া নিউজ’কে বলেন, আমরা করোনা প্রতিরোধে প্রথম থেকে মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। কখনো মাস্ক বিতরণ, কখনো সচেতনতামূলক প্রচারণা, আবার কখনো দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছি।

তিনি আরও বলেন, সোনাবাড়ীয়া বাজারে আজ সচেতনতামূলক প্রচারণার পাশিপাশি সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের সবগুলো বাজার ও মোড়ে এ ধরণের কর্মসূচী আমরা পালন করেছি।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মী সমর্থকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!