শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় নৌকার বিদ্রোহী প্রার্থীরা সাময়িক বহিষ্কার

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। নৌকার বিরুদ্ধে দলীয় বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় থাকা নেতাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ও কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক অ্যাড. সুজিত অধিকারী।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে যে সকল নেতাকর্মী অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য হায়দার মোড়ল, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরকার, সহ-সভাপতি আমির আলী গাঈন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ঠান্ডু মোল্যা, পাইকগাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার, সেনহাটী ইউনিয়নে গাজী জিয়াউর রহমান, কয়রা উপজেলার বেদকাশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোড়ল আছের আলী, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সদস্য শেখ মোঃ আসাবুর রহমান, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সঞ্জয় মোড়ল, বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সুভাংশু বদ্ধ্য, কামারখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সমরেশ রায়সহ সকল বিদ্রোহী প্রার্থীদের স্ব স্ব দলীয় পদ হতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩ দিনের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর জবাব জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করে থাকেন তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তারাও সাময়িক বহিষ্কার হবেন।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনিবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী