শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির সব পুরুষ ও নারী বিভাগের ঘরোয়া ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা থামিয়ে এক মিনিট করতালি দেওয়া হবে মেসির সম্মানে।

এক বিবৃতিতে এএফএ জানিয়েছে, আসন্ন ম্যাচডেতে সব পুরুষ ও নারী বিভাগের পাশাপাশি বিভিন্ন ডিসিপ্লিনের ম্যাচেও প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মেসির জাতীয় দলের ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ করতালি দেবেন।

এএফএর বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শন করতে হবে। মেসি অবসরের ঘোষণা দেওয়ার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিই স্টেডিয়ামে দেখানো হবে।

সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তার ছবি প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হারই ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।

অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে মেসি লিখেছেন, ‘আমি আমার সর্বস্ব দিয়েছি; দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই।’ সিদ্ধান্তটি তাকে কষ্ট দিয়েছে এবং এখনো ভেতর থেকে কষ্ট দেয় বলেও জানান তিনি। তবে তার মতে, সময় এসেছে সরে দাঁড়ানোর।

২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মেসি হয়ে ওঠেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসি অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। এর মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দেশটির এটি ছিল তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপের ইতিহাসেও একাধিক রেকর্ড রয়েছে মেসির। সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার পাশাপাশি তিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ২৩টি ম্যাচ জয়ের রেকর্ডও ধরে রেখেছেন।

জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই এবার দেশের সব ঘরোয়া ম্যাচে এই বিশেষ শ্রদ্ধা আয়োজন করতে যাচ্ছে এএফএ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয়বিস্তারিত পড়ুন

দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি,বিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার
  • নারীরা নেতৃত্ব দিলেই বিশ্ব এগিয়ে যায়: খলিলুর রহমান
  • জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী