শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শোক দিবস উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,অধ্যক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান, বিজয় কুমার সরদার, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আমীর আলী গাইন, আব্দুর সাত্তার পাড়,এইচ এম হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই আলম সিদ্দিকি।

করোনা সংক্রমণ এড়াতে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনা সভা, বাদ যোহর বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ