মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক সবুজ

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মো: আবুল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. বিএম মিজানুর রহমান পিন্টু পেয়েছেন ১২৪ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. আ. ক. ম. রেজওয়ান উল্লাহ সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মো: ইউনুচ আলী পয়েছেন ১৭৩ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মো: গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু পেয়েছেন ১৯৬ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. শেখ মোস্তাফিজুর রহমান (শাহনওয়াজ) পেয়েছেন ১৫৮ ভোট এবং অপর প্রার্থী মো: জহুরুল হক পেয়েছেন ৯৮ ভোট। কোষাধ্যক্ষ পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. জেড এম আব্দুল্যাহ মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মোল্যা মো: আব্দুস সোবহান মুকুল পেয়েছেন ১৩৯ ভোট এবং অপর প্রার্থী এড. মো: রফিকুল ইসলাম পেয়েছেন ১১৩ ভোট। সহ-সম্পাদক লাইব্রেরী পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. মো: আব্দুল জলিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মো: হুমায়ূন কবীর পেয়েছেন ১৬৩ ভোট। সহ-সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি পদে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এড. আ. ক. ম সামছুদ্দোহা খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. স. ম. মমতাজুর রহমান মামুন পেয়েছেন ৯৮ ভোট এবং অপর প্রার্থী এড. অসীম কুমার মন্ডল পেয়েছেন ৮৩ ভোট ও এড. শেখ হুমায়ূন কবীর পেয়েছেন ৬৬ ভোট। সহ-সম্পাদক মহিলা পদে একমাত্র প্রার্থী এড. শাহানা ইমরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্যের ৩টি পদে নির্বাচিত হয়েছেন, এড. জি. এম. ফিরোজ আহমেদ (প্রাপ্ত ভোট ২২৮), এড. মো: তারিক ইকবাল অপু (প্রাপ্ত ভোট ২২১) এবং এড. ই-জে, এম হাসীব (প্রাপ্ত ভোট ২০৩)। অপর প্রার্থী এড. সুনীল কুমার ঘোষ ১৩৩ ভোট, এড. মো: সাইদুজ্জামান জিকো ১২৩ ভোট, এড. মো: নজরুল ইসলাম জীবন ১০৩ এবং এড. আছাদুল্যাহ আছাদ ৭৬ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে ৪৫৩ জন আইনজীবীর মধ্যে ৪৪১ জন ভোটার আইনজীবী ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এড. মো: আব্দুল জলিল (১) এবং কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, এড. কুন্ড তপন কুমার, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. মো: আনিছুর কাদির ময়না ও এড. মো: জিয়াউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা