মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে ভোমরা স্থলবন্দর সড়কে রাতের আঁধারে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে।

রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরবর্তীতে সমাজমাধ্যমে ‘সাতক্ষীরা ইনসাইডার্স’ নামে একটি ফেসবুক পেজে ১০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি সফলের লক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অবরোধ কর্মসূচির একটি বার্তা প্রচার হতে দেখা যায়, যা দ্রুত নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে।

ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতার নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন—আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ আলী, সহ-সভাপতি মো. বাবু ও মো. পলাশ শাহ এবং আলিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব ঢালী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরদার। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ পুঁটি ঘটনার বিবরণ দিয়ে জানান, গভীর রাতে বিকট শব্দের বিস্ফোরণে তাঁর ঘুম ভাঙে। তিনি ঘরের ভেতর থেকেই বাইরে আলো জ্বলতে দেখতে পান এবং একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করেন। ভয়ে তিনি রাতে ঘর থেকে বের হননি। সকালে উঠে স্থানীয় কিছু লোকজনকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, আওয়ামী লীগের পদ ধারন করলেও তিনি নিজের মতো সাধারণ জীবনযাপন করেন।

এদিকে খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আলিপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদলসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে ঘটনার প্রাথমিক সত্যতার বিষয়ে নিশ্চিত করেছেন।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি কতটুকু সত্য তা যাচাইয়ে পুলিশের তদন্ত চলমান। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট ও স্থানীয়রা মনে করছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায়বিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি