সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত

ডিক্যাবের সঙ্গে চা-চক্রে মুশফিকুল ফজল আনসারি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি অবারিত সুযোগ রয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব মর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে। যেটি আরও বহুগুন বাড়ানো সম্ভব। শুধুমাত্র সরাসরি পণ্যবাহি কার্গাে সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।

মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশিফকুল ফজল বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহি কার্গাে সেবা চালু করা। যেটি এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক থেকে কূটনীতিক সাংবাদিক হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল বলেন, প্রথমে ভেবেছিলাম মেক্সিকো গিয়ে কি করবো? কিন্তু পরে যখন জানলাম এবং বুঝলাম তখন মনে হলো মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‌‌ত্রি জিরো’ তত্বের বিশাল ক্যাম্পেইন আছে। উনার সোস্যাল বিজনেস সেখানে আছে।

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পারাটা গর্বের উল্লেখ করে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আনসারী মনে করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। আমার ওপর যে আস্থা উনি রেখেছেন সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করবো। যারা বিশেষ করে কূটনীতিতে আছেন তাদের সক্ষমতা যদি চর্চা করতে চান তাহলে তাদের কিছুটা স্বাধীনতারও প্রয়ােজন রয়েছে বলেও মন্তব্য করেন আনসারী।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ