সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সাতক্ষীরা তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১২)কে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে সোমবার শিশুর পিতা তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

হতদরিদ্র শিশুর পিতা জানান, শুক্রবার তার মেয়ে বাড়িতে একা ছিল। ভোরে পাশ্ববর্তী মৃত আনার উল্যাহ সরদারের লম্পট ছেলে আমান উল্যাহ সরদার (৪০) শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টার করে।

একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আমান পালিয়ে যায়। শিশুর পিতা আরো জানান, মেয়েকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রস্তাবে রাজি না থাকায় ভয়-ভীতি দেখাতো লম্পট আমান উল্যাহ।

এবিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, শিশুর পিতা একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আসামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়নে নির্বাচনীবিস্তারিত পড়ুন

তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় যুবদিবস পালিত, ৭ জন পেলেন ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায়বিস্তারিত পড়ুন

  • তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের লিফলেট বিতরণ
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: সার সংকট, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ
  • তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ
  • তালার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
  • সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক