বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা- কলারোয়া সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

তালা- কলারোয়ায় সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরি প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ২ টায় উপজেলার হলরুমে( নতুন ভবন) অসহায় ব্যক্তিদের মাঝে ওই অনুদানের চেক বিতরণ করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাসফিকা হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, এমপি’র পিএস আসাদুজ্জামান আসাদ, সাবেক প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক রাজু রায়হান, আজমল হোসেন বাবু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও উপকারভোগী সদস্যবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তালিকাভূক্ত ১৭ জন ব্যক্তিকে জনপ্রতি ১০ হাজার করে মোট ১ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সুবিধাভোগীরা সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের ১০ হাজার টাকা গ্রহন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তালা- কলারোয়ার এমপি ফিরোজ স্বপনকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা