মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৃণমূলে ফিরেই খেলা শুরু, মুকুলের ফোন গেল বিজেপির ১০ বিধায়কের কাছে

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েই ‘কাজ’ শুরু করে দিলেন। ফোন করলেন একাধিক বিজেপি বিধায়ককে। তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন তাদের।

প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ওই বিধায়কদের অনেকেই তাদের ঘনিষ্ঠ মহলে ওই ফোনের কথা জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বিজেপি নেতারাও মুকুলের এই ফোনের কথা জানতে পেরেছেন। বিজেপি নেতা সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, মুকুলের ফোন সম্পর্কে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা করার করবেন।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এ ব্যাপারে বলেন, তার অনেক পূর্ব পরিচিত নেতা আছেন। তাদের উনি ফোন করতেই পারেন।

কারা থাকবেন, কারা যাবেন, তা নিয়ে আমি চিন্তিত নই। আয়ারাম-গয়ারামদের নিয়ে বিজেপি চলে না। বিজেপির যে ঝড় হয়েছিল তাতে অনেক ধুলোবালি দেবতার মাথায় এসে পড়ে। এবার সেগুলো নর্দমায় যাওয়ার সময় হয়েছে।

শুক্রবার বিকালে পুত্র শুভ্রাংশুকে নিয়ে মুকুল রায় তৃণমূলে যোগ দেন। এর পর রাতে বাড়ি ফিরেই বিজেপিতে থাকা তার ঘনিষ্ঠ বিধায়কদের ফোন করা শুরু করেন তিনি। শনিবার সকালেও বেশ কয়েকজন বিধায়ককে ফোন করে বিজেপির সদ্য সাবেক সর্বভারতীয় সহসভাপতি। সব মিলিয়ে অন্তত ১০ জন বিজেপি বিধায়ককে ফোন করেছেন তিনি।

শাসক দলে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, যেখানেই তার ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক রয়েছেন, তাকেই ‘বাজিয়ে’ দেখেছেন মুকুল।

নাম প্রকাশে অনিচ্ছুক জঙ্গলমহলের এক বিধায়ক সে কথা স্বীকারও করেছেন। তিনি বলেন, মুকুলদা আমাকে ফোন করেছিলেন। কী কথা হয়েছে, তা আমি প্রকাশ্যে বলতে চাই না। তবে আমার জবাব আমি তাকে জানিয়ে দিয়েছি। মুকুলদা যে আমাদের ফোন করে প্রস্তাব দিয়েছেন, তা আমরা দল ও শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছি।

ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কেও ফোন করেছিলেন মুকুল। তাকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছেন। যদিও এই ফোন-পর্বের কথা মানতে চাননি শিখা। তার কথায়, আমাকে মুকুলদা ফোন করে কোনো প্রস্তাব দেননি। মুকুলদার জন্য রাজনীতিতে এতদূর আসতে পেরেছি, এটি ঠিকই, কিন্তু তিনি দলবদল করলেও আমি বিজেপি ছাড়ব না।

এ ব্যাপারে মাদারিহাটের বিধায়ক মনোজ বলেন, মুকুল রায় যে আমাদের কয়েকজন বিধায়ককে ফোন করেছেন, সে কথা আমরা জানতে পেরেছি। এ বিষযে যা করার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করবেন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার