বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তৈমুর রহমান মৃধার কবিতা ‘অঙ্কিত রাজকন্যা’

অঙ্কিত রাজকন্যা

তৈমুর রহমান মৃধা

তোমাকে দেখেছি,
আর এঁকেছি
আমার কবি মনে
এক রাজকন্যার ছবি।
যার সৌন্দর্যের বন্যায় প্লাবিত
আমার সুন্দর-পিপাসু হৃদয়-আঙিনা!

তোমার মায়াবী মুখের নীরব চাহনি,
আমি তাকে দিয়েছি।
তোমার অকৃত্রিম রক্তিম ঠোঁটের আভা,
আমি তাকে দিয়েছি।

এঁকে দিয়েছি তার আঁখিদ্বয়,
হুবহু তোমার স্বচ্ছ, জ্বলজ্বল, মায়া-টলমল
কাজল-কালো আঁখির মত।

তোমার কাঁধ ছুয়ে
বুকে নেমে আসা রাশি রাশি এলোমেলো চুল,
ভুল করিনি তার মাথায় এঁকে দিতে।

এঁকেছি।
তোমায় দেখেছি।
এঁকেছি।

অবশেষে অঙ্কিত হল
বহুল প্রতিক্ষিত, চির আকাঙ্ক্ষিত আমার হৃদয় পৃষ্ঠে
সেই রাজকন্যা।

তোমারি মত!
হ্যা,
একদম তোমারি মত।
কারণ, তুমিও যে এই প্রকৃতির রাজ্যে স্রষ্টার সুনিপুণ
“অঙ্কিত রাজকন্যা”!

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুনবিস্তারিত পড়ুন

  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • দেশের সব আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল জবির, অথচ তারা মূল্যায়ন পায়নি
  • শেখ হাসিনার মরদেহও দেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
  • জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ
  • হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় পৃথক পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
  • এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা