বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি ননএমপিও শিক্ষকদের

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন।

শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা এসেছে।

ঐক্য পরিষদের কেন্দ্রীয় সন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আমরা কাফনের কাপড় পড়ে এই রাজপথে অবস্থান করব। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন নইলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব।’

আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, ‘সকল ননএমপিও ভুক্ত ভাইদের বলব, কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল অলি-গলিতে সমবেত হোন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দূর্বার আন্দোলনের আর কোনো বিকল্পন নেই।’

তিনি বলেছেন, মে মাসের পর জুনও চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তারা এই দাবিদাওয়ার পরিসমাপ্তি দেখতে চান বলে মন্তব্য করেছেন ফরহাদ হোসেন তালুকদার।

‘এভাবে আর চুপ করে বসে থাকব না। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি যেটা বুধবার শেষ হয়েছে। সরকার যখন আমাদের কথা শুনছে না, সরকারকে জানিয়ে দিতে চাই, এমপিওভুক্ত না করলে আমরা ঢাকার রাজপথে কাফনের কাপড় পরে অবস্থান নেব।’

এদিন সকাল ১০টা থেকে ননএমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। প্রায় শতাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচিতে বসেন।

শিক্ষকরা বলেছেন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নেওয়াকে রাষ্ট্রের এক নাম্বার অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি।

ফরহাদ হোসেন তালুকদার বলেছেন, এদিন রাত থেকে তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।

একই রকম সংবাদ সমূহ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী