শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষকদের

সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনদিনের আলটিমেটাম দিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাতজন নন-এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় জানানো হয়, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হলে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে মে মাসের মধ্যে পরিপত্র জারি করা হবে এবং জুলাই থেকে বেতন কার্যকর করা হবে। সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আশ্বাসও দেওয়া হয়।

তবে নির্ধারিত সময় অতিক্রম করলেও প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে বলে অভিযোগ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি আগামী ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে আগামী শনিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি ও আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস সাহাদাত আজাদী, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক, যুগ্ম সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মো. আব্দুস সালাম, সমন্বয়ক মো. আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, সমন্বয়ক হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল সহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা।

এছাড়াও দেশের ৪০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে, সরকারের কাছে থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রায় তিন হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে একযোগে এমপিওভুক্ত করার কার্যকর ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান