রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে এবং কিছু মিডিয়া চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে: বানিজ্য উপদেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ মিডিয়ায় কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সাতক্ষীরার শ্যামনগরে সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কুরবানী পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে সাড়ে সাত লক্ষ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছেন। তিনি বলেন চামড়া শিল্পে প্রনোদনা বাবদ ২১৫ কোটি টাকা দেওয়া হয়েছে। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রপ্তানির শর্ত শিথিল করা হয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্য আরো বেশি মূল্য পাবে।

এর আগে বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেষা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয় ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এদিকে, বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ঐতিহ্যবাহী এ বিদ্যালয় প্রাঙ্গন।

বেলা ১১ টায় অনুষ্ঠিত মিলন মেলায় সাবেক শিক্ষাথী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সিদ্দিক জোবায়ের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোসাম্মদ আসমা বেগম, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • টকশোতে অংশ নেওয়া নেতাদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
  • আমাদের কাছে ধর্মীয় ভেদাভেদ নেই : প্রধানমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নিজ আসনে ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান
  • সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ
  • ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী