বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তোফাজ্জেল হত্যায় মূল্যবোধের অপমৃত্যু হয়েছে : বাংলাদেশ কংগ্রেস

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জনৈক তোফাজ্জেল হোসেন কে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কংগ্রেস শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, স্বৈরাচারের পতনের পর দেশবাসী আশা করেছিল দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। কিন্তু কুচক্রি মহলের কারণে দেশে একের পর অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হচ্ছে। চারিদিকে চাঁদাবাজি ও জোরজবরদস্তি করে জমি-জমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে।

আইন-শৃংখলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ফলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, যে শিক্ষার্থীরা স্বৈরাচারের পতন ঘটিয়ে নিজেদেরকে কীর্তিমান করেছে, তারাই আজ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে তাদের অর্জনকে ভূলুন্ঠিত করছে। তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, মানুষকে পিটিয়ে মারছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে পিটিয়ে মানুষ মারার ঘটনা দেশবাসীকে হতবাক করেছে।        বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম  মহাসচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোরর্শেদ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, যুগ্ম-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ হাসান শেঠ, যুগ্ম- কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য আনোয়ার কে মোরর্শেদ, শ্রমিক কংগ্রেস কেন্দ্রীয় নেতা মোঃ সেলিম রেজা বাচ্চু, সদস্য কাওছার, মোঃ সোহেল, মোঃ সোহেল হায়দার  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেনবিস্তারিত পড়ুন

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০বিস্তারিত পড়ুন

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশাবিস্তারিত পড়ুন

  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী