বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দরজা আটকে পরীক্ষার্থীদের ‘নকল’ দিচ্ছেন শিক্ষকরা!

পরীক্ষা চলাকালীন দরজা আটকে শিক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষক। আবার কোনো শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন উত্তর। লক্ষ্মীপুরের বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটেছে। ভাইরাল হয়েছে ওই কেন্দ্রের কয়েকটি কক্ষের সিসিটিভি ফুটেজ। এছাড়া, নির্ধারিত সময় পরেও পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সাধারণ গণিত পরীক্ষা। সেদিন প্রথম ঘটে এ ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিয়ম অনুযায়ী দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার কথা। কিন্তু ওই দিন নির্ধারিত সময় পরেও দরজা আটকে নেওয়া হয় পরীক্ষা। একই দৃশ্যের দেখা মেলে ৩ মার্চ (রোববার) ইংরেজি ১ম পত্রের পরীক্ষার সময়ও।

ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, কেন্দ্রের কয়েকটি কক্ষে শিক্ষকরা নিজ পকেট থেকে নকল বের করে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন। এমনকি মোবাইল দেখে শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন কেউ কেউ। এ সময় এক শিক্ষককে দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে দেখা যায়। আবার কোনো শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছেন উত্তর।

খোঁজ নিয়ে জানা যায়, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা কেন্দ্রে ১০টি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। ৮টি কক্ষে পরীক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা রয়েছে ৩টিতে। অপর ৫টি কক্ষে সিসিটিভি ক্যামেরা না থাকলেও সেসব কক্ষে একইভাবে অসদুপায় অবলম্বন করে পরীক্ষা নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের চলতি দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা দত্ত বলেন, বিষয়টি সম্পর্কে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের