বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ, মো. আব্দুল্লাহ, এইচএসসি ২য় বর্ষের তাসনুভা আফরিন মিলি, সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ইমরান নাজিম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু