শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ফাতেমা রহমান হাইস্কুল জাতীয় পর্যায়ে ভলিবল খেলায় রানার্সআপ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবল খেলায় রানার্সআপ হওয়ায় খেলোয়াড় ও কলাকৌশলীদের সংবর্ধনা ও আনন্দ র‌্যালী করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীলসমাজ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুজ্জামান (কাটিম) বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, খেলার কোচ আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস।

বিদ্যালয়ের শিক্ষক ইসরাইল শেখ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মেহের আলী, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম রফিক, শিক্ষক সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, সুরেন্দ্র নাথ, অমল কুমার, শাহজাহান আলী, হাবিবুর রহমান, অজয় কুমার, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, শ্যামলী রানী সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এছাড়া ভলিবল খেলায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ এবং মিষ্টিমুখ করার শিক্ষকগন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতাব কুমার বসু মেডিকেল শিক্ষায় সুযোগ পাওয়ায় তাকেও সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ যে, ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ভলিবল (ছাত্র) এর খেলায় উপজেলা, জেলা, উপ-অঞ্চলিক খুলনা, আঞ্চলিক বরিশাল, বিভাগ ও সবশেষ জাতীয় পর্যায় রাজশাহীতে অংশ নিয়ে ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। এ কৃতিত্ব অর্জন করায় সকল খেলোয়াড় ও কলাকৌশলীদের সম্মানার্থে সংবর্ধনা এবং আনন্দ র‌্যালীর আয়োজন করে উক্ত বিদ্যালয়। এছাড়া ২০২৩ সালে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এবছর ২ জন শিক্ষার্থী মেডিকেল শিক্ষায় সুযোগ পেয়েছে। এসব সফলতায় এলাকাবাসীর মাঝে বইছে খুশির আমেজ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা