রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে আশাশুনিতে আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনিতে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলা যুবলীগের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএম হোসেনুজ্জামান বলেন-ঢাকায় নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনের সদস্যদের উপর বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে এতে তাদের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিৎ। আগষ্ট মাস ও বিজয়ের মাস ডিসেম্বর আসলেই তারা ষড়যন্ত্র শুরু করে দেয়। এতে প্রমান করেছে তারা পূর্বে কখনও স্বাধীনতার পক্ষে ছিলেন না এবং এখনও নাই।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। যুবনেতা আমিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি লীগ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, শেখ রাসেল পরিষদের সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, মহিলা মেম্বর মারুফা খাতুন প্রমুখ।

ক্যাপশান-আশাশুনিতে আওয়ামীলীগের সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান