শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের সবচেয়ে ছোট আকৃতির মসজিদের সন্ধান

এবার দেশের সবচেয়ে ছোট আকৃতির মসজিদের সন্ধান পাওয়া গেছে। এটির মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় অবস্থিত।

সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম সুফি সাধক হজরত শাহ্ কাজী খন্দকার (রহ.)-এর মাজারের পূর্ব পাশেই এ মসজিদের অবস্থান। মসজিদটি ২০০ বছরের পুরোনো।

গোলাকার এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের রয়েছে মাত্র একটি কক্ষ। একই সঙ্গে চার কোনায় চারটি পিলারের ওপর গাঢ় লাল রঙের ছোট আকৃতির রয়েছে আরও চারটি গম্বুজ। দৃষ্টিনন্দন বারান্দার ওপরে একই আকৃতির দুটি গম্বুজ শোভা পাচ্ছে।

স্থানীয়রা জানান, মোগল আমলের চুন, সুরকি ও ইটের গাঁথুনিতে এ মসজিদ নির্মাণ করা হয়। এটি আবার ‘গায়েবি মসজিদ’ হিসেবেও ব্যাপক পরিচিত। দেখতে খুবই সাধারণ হলেও শৈল্পিক কারুকার্যে নির্মিত এ মসজিদে ইমামসহ একসঙ্গে পাঁচজন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আর মসজিদের ভেতর দিকের জায়গার পরিমাণ মাত্র ছয় ফুট।

জানা যায়, একাধিকবার এ মসজিদের সংস্কারকাজ করা হলেও এর সৌন্দর্য কোনোভাবেই ব্যাহত হয়নি।

হজরত শাহ্ কাজী খন্দকার (রহ.)-এর মাজার মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা জানান, এখন আর আগের মতো এ মসজিদে নামাজ পড়া হয় না। এই গায়েবি মসজিদে দূর-দূরান্ত থেকে মানত নিয়ে আসা অনেককে নফল নামাজ আদায় করতে দেখা যায়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় এ এলাকাটি পাহাড় বেষ্টিত গভীর বন-জঙ্গলে ঢাকা ছিল। সে সময় এ এলাকায় জমিদারি প্রথা চালু ছিল। একপর্যায়ে এসে সেই জমিদারি প্রথা বিলুপ্তি হয়। তখন এ অঞ্চলের লোকজন পাহাড়-জঙ্গল পরিষ্কার করে আবাদি জমি বের করতে গিয়েই মাটির নিচে এ মসজিদের সন্ধান পান।

তারা আরও জানান, মসজিদটি কবে কখন নির্মিত হয়েছে তার সঠিক কোনো তথ্য তাদের জানা নেই। বাপ-দাদার আমল থেকেই তারা শুনে আসছেন এটি ২০০ বছরের পুরোনো। তবে অনেকের ধারণা, মধ্যযুগের স্থাপনা এ মসজিদ।

তবে কথিত আছে, হজরত শাহজালালের সফরসঙ্গী হজরত শাহ্ কাজী খন্দকার (রহ.) এ মসজিদ নির্মাণের অনেক পর এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। ওনার ইন্তেকালের পর মসজিদের পশ্চিম পাশে তাকে কবর দেয়া হয়। এরপর গড়ে ওঠে আরেকটি মসজিদ।

মাজার কমিটির সভাপতি ছালেক আহমদ ছোট আকৃতির এ মসজিদটিকে সরকারিভাবে সংরক্ষণের দাবি জানান। আর রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান মসজিদ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি দেন।

একই রকম সংবাদ সমূহ

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকেবিস্তারিত পড়ুন

  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য