শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রুত ওজন কমাতে ভুট্টা খাবেন যেভাবে

ওজন কমানোর কথা যারা ভাবছেন, তাদের উচিত ক্যালোরি মেপে খাবার খাওয়া। এজন্য উচ্চ মাত্রায় যারা নিয়মিত ডায়েট বা শরীরচর্চা করছেন; তাদের উচিত উচ্চ মাত্রায় ফাইবার রয়েছে অথচ ফ্যাটের পরিমাণ কম এমন খাবার খাওয়া।

তেমনই এক খাবার হলো ভুট্টা। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ওজন কমাতে এমনকি বাড়াতেও এর ভূমিকা রয়েছে। এতে পর্যাপ্ত ফাইবার রয়েছে, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। এ ছাড়াও এতে রয়েছে ভালো কার্বোহাইড্রেট।

কর্নে আরও আছে লুটেন, জেক্সানথিন। যা চোখের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণ ফাইবার, খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিনও রয়েছে ভুট্টায়। যা শরীর সুস্থ রাখে ও হজম শক্তি বাড়ায়।

তবে আপনাকে অবশ্যই ভুট্টা রান্না করতে হবে স্বাস্থ্যকর উপায়ে। তাহলে এক সপ্তাহে আপনার ওজন দেখবেন কমতে শুরু করেছে। জেনে নিন ওজন কমাতে ভুট্টা কীভাবে খাবেন-

ভুট্টার চাট

ভুট্টার দানা সেদ্ধ করে নিয়ে লবণ, মরিচ এবং লেবুর রস মিশিয়ে চাট তৈরি করা যায়। রাতের খাবার হিসেবে এটি খেতে পারেন। এতে পেট হালকা থাকবে, হজমশক্তিও বাড়বে সঙ্গে ওজনও কমবে।

ভুট্টার সালাদ

যেকোনো উপায়ে ভুট্টার সালাদ খাওয়া যায়। এক্ষেত্রে সালাদের মধ্যে ভুট্টা মিশিয়ে দিলেই হয়ে যাবে। বিভিন্ন ফল, শশা, টমেটো, ক্যাপসিকাম, বাদাম ও ভুট্টা মিশিয়ে তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর সালাদ।

ভুট্টার তরকারি

শুধু ভুট্টা দিয়ে তো আর তরকারি রান্না করা যাবে না। এজন্য দরকার সবুজ শাক-সবজি। বিভিন্ন ধরনের শাক-সবজি, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ ও যাবতীয় মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন ভেজিটেবল। সঙ্গে চাইলে মাছ-মাংসও যোগ করতে পারেন।

ভুট্টার তৈরি যেসব খাবার খেতে মানা-

>> ওজন কমাতে হলে তেলে ভাজা পপকর্ন খাওয়া যাবে না।

>> সকালের নাস্তায় অনেকেই দুধের সঙ্গে কর্নফ্লেক্স খেয়ে থাকেন। তবে কর্নফ্লেক্সে কার্বোহাইড্রেট অনেক বেশি এবং প্রোটিনের পরিমাণ কম থাকে। যা ওজন কমাতে বাধা সৃষ্টি করে।

>> ভুট্টা দিয়ে তৈরি বিভিন্ন খাবারে ক্রিম, মাখন বা দুধ ব্যবহার করা যাবে না।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত