সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধ্বংসের পথে কলারোয়ার সম্ভাবনাময় টালি শিল্প

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাটির তৈরি রকমারি টালি বিদেশে রপ্তানি করে ভাগ্য বদলে গেছে পৌর সদরের মুরারিকাটি গ্রামের পালপাড়ার বাসিন্দাদের। বাইরের জেলা থেকে এসেও অনেক ব্যবসায়ী বড় অংকের বিনিয়োগ করেছিলেন এই শিল্পে। তবে গত ৫ বছর ধরে করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েন তারা।

এক সময় সাতক্ষীরার টালিপল্লি ছিল শ্রমিকমুখর। সাতক্ষীরাসহ আশপাশের জেলার অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান ছিল এই খাতে। দেশের বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব কারখানা থেকে অগ্রিম অর্ডার দিয়ে মাটির টালি সংগ্রহ করতো। এখানকার মাটির তৈরি টালি রপ্তানি হতো ইতালি, আমেরিকাসহ অনেক দেশে।বর্তমানে রপ্তানিমূল্য না বাড়লেও বেড়েছে উৎপাদন খরচ। পাশাপাশি দক্ষ শ্রমিক, মাটি ও জ্বালানি সংকটের কারণে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মসস্থান হারিয়েছেন অনেকে।সাতক্ষীরা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও টালি ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী, গত ছয় বছরের ব্যবধানে অর্ধেকের বেশি টালি কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে যেগুলো টিকে আছে তাদের পণ্য নিয়মিত রপ্তানি হচ্ছে।

টালি উৎপাদনকারী বাদল চন্দ্র পাল ও আবুল হোসেন বলেন, এখানকার কারখানায় নান্দনিক ডিজাইনের ১০-১২ প্রকারের টালি উৎপাদন করা হয়। এসব টালির মধ্যে ফেক্স অ্যাঙ্গুলার টালি, হেড ড্রাগুলার, স্কাটিং, স্টেম্প, স্কয়ার, রুপ, ব্রিকস ও ফ্লোর টালি উল্লেখযোগ্য।টালি উৎপাদনকারী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম বলেন, এলাকার অধিকাংশ মানুষ টালি উৎপাদন করে স্বাবলম্বী হয়েছে। এ শিল্প শুরু থেকে খুবই সম্ভাবনাময় ছিল। বাইরের জেলার অনেক ব্যবসায়ী এ খাতে মোটা অংকের টাকা বিনিয়োগ করেছিলেন। তবে করোনার সময় আন্তর্জাতিক বাজার ধস ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা ব্যবসায়িক ভাবে এ বছর সফল হতে পারেনি

টালি ব্যবসায়ী সমিতির সভাপতি গোষ্ঠ পাল বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও জাহাজে কনটেইনার পরিবহন খরচ বৃদ্ধির কারণে রপ্তানিমূল্য কমে গেছে। ফলে টালি শিল্প টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া কাঁচামাল সংকটের পাশাপাশি জ্বালানি ও শ্রমিকের মূল্য বেড়ে যাওয়ায় অনেকে কারখানা বন্ধ করে দিয়েছেন।

তিনি আরো বলেন সম্প্রতি কয়েকজন নতুন উদ্যোক্তা ইউরোপের নতুন কয়েকটি দেশে বায়ার পাওয়ায় তাদের ব্যবসা মোটামুটি ভালো হচ্ছে। তারা নতুন করে অগ্রিম অর্ডারও পেয়েছেন।

সাতক্ষীরা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন বলেন, সাতক্ষীরায় উৎপাদিত মাটির তৈরি টালি ইতালি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রচুর চাহিদা রয়েছে। তবে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে চাহিদা কিছু কমে গেছে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর