শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিবার্চনী হাওয়া বইছে কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে

সময় ঘনিয়ে এসেছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গায় নিবার্চনী হাওয়া বইতে শুরু করেছে।
এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে কুশোডাঙ্গা ইউপিতে নির্বাচনী আমেজে ভরপুর হয়ে উঠেছে। চলছে গ্রামীণ জনপদে ভোটারদের সাথে প্রার্থীদের কুশল বিনিময় আর দোয়া চাওয়ার হিড়িক।

চায়ের দোকানে কিংবা পাড়া মহল্লায় এবার আগামী দিনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। নড়ে চড়ে উঠেছে চেয়ারম্যান ও মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা। অনেকে আগাম প্রচারণা শুরু করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানতালে চলছে প্রচারণা।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে পাড়া মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও সাবেক চেয়ারম্যান সাঈদ আলী গাজী। দলীয় প্রতীক পাওয়ার আগে ভাবে প্রচার প্রচারণায় হরদম মাঠ কাপাচ্ছেন ওই তিন প্রার্থী। এছাড়াও আরো তিনজন প্রার্থী প্রকাশ্যে প্রচারণায় অংশ না নিলেও নীরবে নির্বাচনী মাঠ পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

কয়েকজন ভোটার জানান, ‘ইউনিয়নে শুরু হয়েছে ভোটের প্রচারণা। প্রার্থীরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে চষে বেড়াচ্ছেন জনসর্মথন আদায়ের লক্ষে।’

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা