শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

করোনা ভাইরাসের কারণে নড়াইলে হিন্দু ধর্মদেব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সীমিত আকারে পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির চত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের আয়োজনে আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের প্রকল্প সহকারী পরিচালক দেবাশীষ বাইনের পরিচালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জাহিদ হাসান, জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, এ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট নড়াইলের ফিল্ড সুপার ভাইজার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এর আগে শোকাবহ ১৫ আগষ্টে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়া দিনটি পালন উপলক্ষে নড়াইল টাউন কালী বাড়ী মন্দির, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনসহ জেলার বিভিন্ন মন্দিরে গীতা পাঠ, সংক্ষিপ্ত আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূঁজার আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার