রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৮ জনকে আসামী করে মামলা

নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের মাতুব্বর জলিল মোল্যার হাত-পা বিচ্ছিন্ন’র ঘটনায় অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। নৃশংসতার শিকার জলিলের স্ত্রী আম্বিয়া বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত এজাহারভুক্ত কোন আসামী আটক করতে পারেনি।

আসামীরা হলো, সাহিদ কাজী, মশিয়ার শেখ, ফয়সাল তালুকদার, সজিব শেখ, সোহেল কাজী, বাকা তালুকদার, মফিজ তালুকদার, লাবলু কাজী, আলম শেখ, মিজান কাজী,ইমন, ইমরান তালুকদার, আমিনুর তালুকদার, আশিক তালুকদার, নাঈম কাজী, আরমান হাওলাদার, আলমগীর তালুকদার ও আনিচ কাজী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে জলিল মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের সাহিদ কাজি সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ জুলাই (সোমবার) সকাল সাড়ে ৬ টায় জলিল মোল্যা বাড়ী থেকে বের হয়ে মাঠে যাওয়ার পথে ওই গ্রামের মাদ্রাসার পূর্ব পাশে ওদুদ শেখের বাড়ির নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সাহিদ কাজির নেতৃত্বে মশিয়ার শেখ, ফয়সাল তালুকদার, সজিব শেখ, সোহেল কাজী, বাকা তালুকদার, মফিজ তালুকদার, লাবলু কাজী, আলম শেখ, মিজান কাজী,ইমন, ইমরান তালুকদার, আমিনুর তালুকদার, আশিক তালুকদার, নাঈম কাজী, আরমান হাওলাদার, আলমগীর তালুকদার ও আনিচ কাজীসহ একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র ছ্যানদা, চাইনিজ কুড়াল, রামদা,চাপাতি নিয়ে জলিলের গতি পথ রোধ করে।

এর পর দূর্বৃত্তরা জলিলকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং তার শরীর থেকে ডান হাত ও বাম পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে রেখে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বিকালে যশোরের একটি বেসরকারী পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ওই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, লোহাগড়া থানা পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে এবং সম্ভাব্য সহিংসতারোধ কল্পে ওই গ্রামের রেশমা খাতুন, রজিনা বেগম, রুবিনা বেগম, লতিফা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই সাইফুল বলেন, শুক্রবার (৩১ জুলাই) ১৮ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন।
মাতুব্বর জলিলের ওপর হামলাকারীরা গা ঢাকা দেওয়ায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না। পুলিশের অভিযান অব্যাহত আছে আসামিদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক