রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র, আহত অর্ধশত

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার নেতারা জানান, ৯ দফা দাবিতে আজ শিক্ষার্থীদের গণমিছিল ছিল। জুমার নামাজ শেষে দুপুর ২টায় নগরীর নিউমার্কেট এলাকা থেকে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট হয়ে সোনাডাঙা বাইপাস দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ দুই দিক থেকে হামলা চালায়। এসময় টিয়ারগ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জে অন্তত ৫০ জন আহত হন।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‌‘ছাত্ররা বেআইনিভাবে রাস্তায় নেমেছে। তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য টিয়ারগ্যাস নিক্ষেপ করে।’

খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক