শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক শেখ আমিনুর হোসেন’র মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নলকুড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন ও জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শেখ আমিনুর হোসেন’র মাতা আয়েশা খাতুন’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অগস্ট) বাদ জুমআ সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ তার পিতা মরহুম শেখ আজাদ হোসেনসহ পরিবারের অন্যান্য মৃত সদস্যদের ও রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান বিপু। এসময় মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ২৬ জুলাই রাত অনুমান ১০টা ৪৫ মিনিটের সময় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তোকাল করেন। মরহুমের নামাজে জানাযা শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় নলকুড়া কাসিমুল উলুম মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে নলকুড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত