শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পেঁয়াজ আমদানির বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে: কৃষিমন্ত্রী

পেঁয়াজ আমদানির বিষয়ে কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম কমেছে। দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ৮০ টাকা কেজি পেঁয়াজ হতে পারেনা। পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে ২৫-৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে, দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে এবং দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরপর থেকে ভারত থেকে পেঁয়াজ ‘আসছে-আসবে’ শুনেই রাজধানীর পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে এর কোন প্রভাব নেই খুচরা বাজারে।

মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, অফিসাররা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।

কৃষি মন্ত্রণালয় বিষয়টা মনিটরিং করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ৪-৫ দিন বাজারকে কাছ থেকে আরও বোঝার চেষ্টা করা হয়েছে। পেঁয়াজের দাম গ্রহণযোগ্য না। বাজার নিয়ে অস্থিরতা সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে।

গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি- জানিয়ে তিনি বলেন, সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসাধু আড়ৎদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে বলেও জানান মন্ত্রী।

এবার দেশে দুই লাখ টন পেয়াজ কম উৎপাদন হয়েছে গেলো বছরের চেয়ে। এবার ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান